চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুর্ঘটনায় বিদেশি নাবিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় এক বিদেশি নাবিক মারা গেছেন।
নিহত বাসিল কাইরিল ইউক্রেনের নাগরিক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রেজিস্টারে লেখা হয়েছে।
ফাইল ছবি
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ওই নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান।
তিনি বলেন, বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত এমভি ক্যামিলার ইঞ্জিন কক্ষে কাজ করছিলেন কাইরিল। এসময় জাহাজের একটি পাইপ ফেটে শরীরে গরম পানি পড়লে গুরুতর আহত তিনি।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম দুর্ঘটনায় বিদেশি নাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
