২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল ২০টি ঘর

চট্টগ্রামের শেরশাহ এলাকায় আগুনে পুড়ে গেছে কমপক্ষে ২০টি ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 11:55 AM

Updated : 19 Aug 2022, 03:45 PM

রোববার গভীর রাতে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের বায়েজিদ, আগ্রাবাদ, কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ১১টি গাড়ি সকাল ৬টার দিকে আগুন নেভায়।

আগুনে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জসীম জানান।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ওই এলাকায় নিম্ন আয়ের লোকজন বাসা ভাড়া নিয়ে থাকেন। আগুনে অন্তত ২০টি ঘর পুড়ে গেছে।