২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রথম ‘মানবসম্পদ সামিট’ ২৪ ফেব্রুয়ারি

চট্টগ্রামে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মানবসম্পদ সামিট’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 09:35 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

আগামী ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে এ সামিট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) সদস্যরা।

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সামিটের বিভিন্ন দিক তুলে ধরেন সামিটের আহ্বায়ক ও হাইডেলবার্গ সিমেন্ট এর মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর।

২৪ ফেব্রুয়ারি সামিটে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

ঢাকা-চট্টগ্রামের প্রায় ৩০০ মানবসম্পদ পেশাজীবী এ সামিটে অংশ নেবেন বলে আশা আয়োজকদের।

সামিটে রেজিস্ট্রেশন করার জন্য আগ্রহী ব্যক্তিদের ০১৯১৯-২০৯৩২০ ও ০১৭৩৬৩৯৬৫৭৪ নম্বরে যোগাযোগ করার জন্য সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফরিদ এ সোবহানী বলেন, আসন্ন সামিট পেশাজীবীদের মর্যাদাবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নেটওয়ার্ক সৃষ্টিতে ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে সামিটের কো-আহ্বায়ক আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উল্লাহ, কোষাধ্যক্ষ নোমান বিন-জহির উদ্দীন উপস্থিত ছিলেন।

সামিটে, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে এ কে খান গ্রুপ, ব্র্যাক, পেডরোলো, রুবি সিমেন্ট ও কেএসআরএম।

স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইস্টডেল্টা ইউনিভার্সিটি, নলেজ পার্টনার হিসেবে থাকবে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আইআইইউসি এবং সাদার্ন ইউনিভার্সিটি।

এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজাদী এবং ক্যারিয়ার পার্টনার হিসেবে রয়েছে আজাদী জব্স।