২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রাম নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 12:38 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

শুক্রবার সকাল ৮টার দিকে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এস এম শহীদুল ইসলাম জানান।

তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি।

“সকালে সম্ভবত রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার দুটো পা কাটা পড়েছে, কোনো মোবাইল ফোন তার সঙ্গে পাওয়া যায়নি।”

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।