২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আইকিউএ সেলের প্রথম সভা

শিক্ষার মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইইউজিসি) গঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএ) সেলের প্রথম সভা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 09:20 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বৃহস্পতিবার নগরীর জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিআইইউ উপাচার্য মাহফুজুল হক চৌধুরী।

সিআইইউ আইকিউএর পরিচালক সৈয়দ মনজুর কাদের বলেন, ইইউজিসির নির্দেশনায় এ সেল গঠিত হয়েছে। এ সেল সিআইইউর একাডেমিক ও প্রশাসনিক মানকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের উন্নয়নের লক্ষ্যে গঠিত এ সেল কিভাবে কাজ করবে তা সভায় বিস্তারিত তুলে ধরেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর প্রকৌশল অনুষদের ডিন রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার নাহিদ, আইন অনুষদের সমন্বয়ক মো. জাকির হোসেন, প্রকৌশল অনুষদের এম. নুরুজ্জামান ও ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ুব ইসলাম।