২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩৪০ কেজি জাটকা জব্দ

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কর্ণফুলী নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যা ব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 08:44 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

মঙ্গলবার বিকেলে র্যা ব-৭ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র্যা ব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর সাগর থেকে জাটকা সংগ্রহ করে একটি জাহাজ নদীর ঘাটে অবস্থান করছে এবং একটি কোল্ড স্টোরেজে এসব জাটকা সংরক্ষণ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“সেখানে গিয়ে এফভি গ্লাডিয়েটর নামের জাহাজ থেকে ৪০ কেজি এবং সদরঘাট এলাকার ডিএসপি কোল্ড স্টোরেজ থেকে ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।”

জাটকা ধরা ও রাখার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা অনুসারে জাহাজের মালিক সাজ্জাদ হোসেনএবং কোল্ড স্টোরেজের মালিক আলমগীরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন র্যা ব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন এবং মৎস জরিপ কর্মকর্তা এ্যানি কর্মকার।