২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ২৪ ঘর

চট্টগ্রামের মিরসরাই ও নগরীর খলিফাপট্টিতে আগুনে ২৪টি বসত ঘর পুড়ে গেছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে মিরসরাইয়ের হাদী ফকিরহাটে ফরিদুল আলমের বাড়িতে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুেরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 09:57 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

এতে চারটি কাচা বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয় বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী প্রহল্লাদ সিংহ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খলিফাপট্টি এলাকায় রান্নার চুলার আগুনে পুড়ে যায় ২০টির মতো এক কক্ষের কাঁচা বসতঘর।

প্রহল্লাদ সিংহ জানান, আগুনে খলিফাপট্টির শাহাবুদ্দিনের মালিকানাধীন একাধিক বসতঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে কেউ হতাহত হয়নি।