পটিয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ এলাকায় ট্রাকচাপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনায় নিহতের নাম ইশান চৌধুরী (১০)।
স্থানীয় বিশ্বজিৎ চৌধুরীর ছেলে ইশান মুজাফফরাবাদ শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্কুল ছুটির পর সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ইশান।
“এসময় শিববাড়ি এলাকায় ট্রাকটি পেছন থেকে ইশানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ট্রাকটি আটক করা হয়েছে।
