২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মশার কয়েল থেকে আগুন, পুড়ল দুটি বাস

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালে আগুনে পুড়েছে দুটি বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 11:58 AM

Updated : 19 Aug 2022, 03:40 PM

বাসের ভেতরে পরিবহন শ্রমিকের জ্বালানো মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে কর্মচারীরা কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিল। ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।”

আগুনে কেউ হতাহত না হলেও বাস দুটি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।