পতেঙ্গা সৈকতে তরুণীর বস্তাবন্দি লাশ
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী ওই তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন দেখতে পাইনি।”
পুলিশ নিহত তরুণীর পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি কাশেম।
