চট্টগ্রামে রেলের জমি থেকে ৪০ বসতঘর উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৪০টি বসতঘর উচ্ছেদ করেছে রেলওয়ে।
সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান পরিচালনা করে এসব ঘর উচ্ছেদ করেন।
ইশরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়তলীতে রেলওয়ে কর্মচারীদের এ কলোনিতে অবৈধভাবে ঘর তুলে কিছু পরিবার বসবাস করে আসছিল।
অভিযানে ২৫টি টিনের ঘর ও ১৫টি সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়।
