২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল সিটি করপোরেশন কর্মীর

জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক বিভাজকে রং লাগানোর সময় বাসের ধাক্কায় মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার নগরীর বায়েজিদ থানার তারা গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত রতন কুমারের (৬০) গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।

বায়েজিদ থানার এএসআই আবদুল্লাহ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক বিভাজকে রং লাগানোর সময় দ্রুতগতির একটি বাস রতনকে ধাক্কা দেয়।

স্থানীয়দের সহায়তা পুলিশ আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।