বাকলিয়ায় আগুনে পুড়েছে ২৬ ঘর
চট্টগ্রামের বাকলিয়া থানার ক্ষেত্রচর এলাকায় আগুনে ২৬টি কাঁচা বসত ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে স্থানীয় পাঁচজন মালিকের ২৬টি বসত ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের লামার বাজার স্টেশনের দুটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
