চট্টগ্রামে দোকানপাট-যানবাহনে হঠাৎ চড়াও একদল কিশোর
নগরীর চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় একদল কিশোর বেশ কয়েকটি দোকান ও যানবাহন ভাংচুর করেছে।
কেন তারা হঠাৎ করে দোকানপাট ও যানবাহনের ওপর চড়াও হয় তা জানাতেদ পারেনি পুলিশ।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাত-আটজন কিশোর মোমিন রোডে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকটি দোকান ভাংচুর করে।
‘‘তারা রাস্তার উভয়পাশে সাত থেকে আটটি দোকানের সামনের অংশও ভাংচুর করে। এসময় পথচারীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।”
ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একদল ছেলে দোকানপাটে ভাংচুর করেছে। কেন কারা এটা করেছে, তা খতিয়ে দেখছি। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
