চট্টগ্রামে পুড়েছে ৩ দোকান
চট্টগ্রামের চান্দগাঁওয়ে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে মোহরা এলাকায় এ অগ্নিকাণ্ড হয় বলে বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দিদারুল আলম জানান।
খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও বৈদ্যুতিক সরঞ্জামের তিনটি দোকানের অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দিদার জানিয়েছেন।
