২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামে সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 05:14 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

মঙ্গলবার সীতাকুণ্ডের কালুশাহ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত এ কে খান (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক এ কে খানকে ধাক্কা দেয়।

“গুরুতর অবস্থায় দুপুরে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”