চট্টগ্রামে ১২ মেট্রিক টন পলিথিন শপিং ব্যাগ জব্দ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার দিদার ও শাহ আলমের গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমান নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট মাহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিদারের গোডাউন থেকে তিন টন ও শাহ আলমের গোডাউন থেকে নয় টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে গোডাউন দুটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
