২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভ্রাম‌্যমাণ আদালতে ১১ মাদকসেবীর সাজা

মাদক সেবনের দায়ে চট্টগ্রামে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 09:25 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

রোববার খুলশী থানার নিউ শহীদ কলোনিতে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

সাব্বির রাহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদ কলোনিতে মাদকের আখড়ায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় ও সেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ থেকে ছয় মাস বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।”

সিসিসির ভ্রাম‌্যমাণ আদালতে জরিমানা

চট্টগ্রামে এক লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড ও পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করে সিসিসি।

নগরীর নিমতলা বিশ্বরোডে সড়কে গাড়ি ও ফুটপাতে কাঠের স্তূপ রেখে পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি করায় আট চালক ও চার ব্যবসায়ীসহ মোট ১২ জনকে ৭৮ হাজার টাকা জরিমানা করেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।  

অন্যদিকে নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করায় মোট ১২ জনকে ৩১ হাজার টাকা জরিমানা করেন সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন।