২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পুলিশের ১০ জন সহকারী কমিশনার বদলি

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১০ জন সহকারী কমিশনারকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 03:33 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার পেশাগত প্রশিক্ষণ শেষে নতুন পদে যোগ দেবেন। বাকি তিনজন দায়িত্ব নেবেন নতুন পদে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার রোববার এই আদেশ দেন বলে অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান। 

দশ কর্মকর্তার মধ‌্যে আসিম মহিউদ্দিনকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর), দেবদূত মজুমদারকে স্টাফ অফিসার, কামরান হোসেনকে ট্রাফিক বিভাগে সহকারী কমিশনার (পশ্চিম), মো. আতিকুজ্জামানকে সহকারী কমিশনার (এমটি), পঙ্কজ বড়ুয়াকে সহকারী কমিশনার (হিসাব), মো. আশিকুর রহমান সহকারী কমিশনার (অপরাধ) এবং নোবেল চাকমাকে সহকারী কমিশনার (সরবরাহ) হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) অলক বিশ্বাসকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইসিটি) পদে বদলি করা হয়েছে। 

আর সহকারী কমিশনার (অপরাধ) আব্দুল মাবুদকে সহকারী কমিশনার (সিটিএসবি) পদে এবং স্টাফ অফিসার এ বি এম ফয়জুল ইসলামকে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।