নকল সোনার বার বিক্রি, ৮ প্রতারক গ্রেপ্তার
নকল সোনার বারকে আসল বলে বিক্রির অভিযোগে আট প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর শনিবার বিকালে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
নগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে পাঁচটি নকল সোনার বার এবং দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে।
গ্রেপ্তাররা হলেন- আছমা বেগম (৩০), রোকেয়া বেগম (২৮), মো. বাদশা (২০), সোলেমান (৩২), নুর উদ্দিন (২৪), মো. ইদ্রিস (৫১), শহিদুল ইসলাম (২৮) ও মো. হাসান (২৪)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা হয়েছে।
