২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিসিএসআইআরে উদ্যোক্তা সম্পৃক্ততা কর্মশালা

বাংলাদেশ বিজ্ঞান ও  শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চট্টগ্রাম গবেষণাগারে ‘শিল্পায়নে বিসিএসআইআর ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার নগরীর বালুছড়ায় চট্টগ্রাম গবেষণাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর সদস্য (প্রশাসন) আবদুল মাবুদ বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা উদ্যোক্তাদের জানাতে পারছি। শিল্পখাত তাদের বাস্তব প্রয়োজনের বিষয়গুলোও আমরা জানতে পারছি।”

পারস্পরিক এই যোগাযোগের মাধ্যমে শিল্পখাত সহায়ক গবেষণা পরিচালনা এবং উদ্যোক্তাদের সেই গবেষণার মাধ্যমে সহযোগিতা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের এমডি প্রফুল্ল রঞ্জন সিংহ বলেন, “বিসিএসআইআরের কাছ থেকে আমরা আয়ুর্বেদিক ও হারবাল গবেষণায় প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামালও।

চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভূঁঞা।

কর্মশালার প্রশ্নোত্তর পর্বে উদ্যোক্তাদের পক্ষে অংশ নেন ফুলকলি গ্রুপের এম এ সবুর এবং এপরাইজ প্রিন্টিং এর জুবায়ের আরেফিন।