হালিশহরে আগুনে পুড়েছে ৪ ঘর
চট্টগ্রামের হালিশহরে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর।
মঙ্গলবার দুপুরে শান্তিবাগ আবাসিক এলাকার পাঁচ নম্বর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি আগুন নেভাতে যায়।
বেলা দেড়টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয় জানিয়ে তিনি বলেন, “আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার।
