২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে যোগ দিন মিছিল নিয়ে: মহিউদ্দিন

দলের নিষ্ক্রিয় নেতা-কর্মীদের সমালোচনার তিন দিন পর ১০ জানুয়ারি অনুষ্ঠেয় দলীয় আরেকটি কর্মসূচিতে সবাইকে মিছিল নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:49 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রোববার সন্ধ্যায় নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতির এই আহ্বানের কথা জানানো হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি মঙ্গলবার নগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন।

গত বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার চত্বরে দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তিতে সমাবেশের আয়োজন করে নগর আওয়ামী লীগ।

ওই সমাবেশে দলের নিস্ক্রিয় নেতাকর্মীদের সমালোচনায় সরব ছিলেন নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবারের সমাবেশে নগরীর দলীয় দুই জন সাংসদ, নগর কমিটির কয়েকজন সহ-সভাপতি, সম্পাদকমণ্ডলীর সদস্য ও নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন না।

পুরনো খবর:

‘নিষ্ক্রিয়’ নেতাদের হুঁশিয়ারি মহিউদ্দিন-নাছির-সুজনের