২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে ‘স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান’ কর্মসূচি

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান’ কর্মসূচি করা হয়েছে ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 07:03 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রবর্ত্তক মোড়ের বর্ধিত ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার ইডিইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের আয়োজনে এ রক্তদান কর্মসূচিতে সহযোগী হিসেবে ছিল চট্টগ্রাম ব্লাড ব্যাংক ও অর্গানাইজেশন ফর হেলথি সোসাইটি নামে দুটি সংগঠন ।

বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী রক্তদান কর্মসূচিতে অংশ নেয়। রক্তদান ছাড়াও এতে ছিল হ্যাপাটাইটিস-বি, গ্লুকোজ টেস্ট ও ডেন্টাল চেকআপের ব্যবস্থা।

কর্মসূচিতে অতিথি হিসেবে ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা প্রমিলা হক, ক্লাবের কনভেনার মো. তৈয়ব হিমেল, কর্ডিনেটর হাসিন ইশরাক, সদস্য প্রশান্ত ভৌমিক ও ফারহান সাজিদ, চট্টগ্রাম ব্লাড ব্যাংকের ডিরেক্টর (অ্যাডমিন) নাঈম উদ্দিন, অর্গানাইজেশন ফর হেলথি সোসাইটির পরিচালক নিবরাজ সাল সাবিল উপস্থিত ছিলেন।