২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক উত্তমের বাবার মৃত্যুতে শোক

সাংবাদিক উত্তম সেনগুপ্তের বাবার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 12:44 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক উত্তমের বাবা দিলীপ সেনগুপ্ত (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে নগরীর একটি হাসপাতালে মারা যান।

উত্তমের বাবার মৃত‌্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শোক জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ ‍উল আলম ও যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তীও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশও।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শেষে অবসরে থাকা দিলীপ মৃত্যুকালে উত্তম ছাড়াও দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছনদন্ডি ইউনিয়নের সেনবাড়িতে তার শেষকৃত‌্য হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।