২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে কলিম-শুকলাল

চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয় দফায় সভাপতি নির্বাচিত হয়েছেন কলিম সরওয়ার; আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুকলাল দাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 11:34 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছর ক্লাব পরিচালনার জন্য নতুন নেতৃত্ব তৈরি করেন।

সভাপতি পদে দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক কলিম সরওয়ার পেয়েছেন ১০৯ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার আলী আব্বাস পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ পেয়েছেন ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাকের সালাউদ্দিন মো. রেজা ৫৮ ভোট ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ সহ-সম্পাদক খোরশেদ আলম পেয়েছেন ৫৬ ভোট।

জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অবজারভারের নাজিম উদ্দিন শ্যামল পেয়েছেন ৯৭ ভোট।

সহ-সভাপতি পদে এটিএন বাংলার মঞ্জুর কাদের মঞ্জু নির্বাচিত হয়েছেন ১৩২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সুপ্রভাত বাংলাদেশের স ম ইব্রাহীম পেয়েছেন ৫৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে চ্যানেল আইর চৌধুরী ফরিদ (১৩৭), অর্থ সম্পাদক দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেব দুলাল ভৌমিক (৮১) ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক যুগান্তরের শহীদুল্লাহ শাহরিয়ার (১২৪), ত্রীড়া সম্পাদক পদে দৈনিক আজাদীর নজরুল ইসলাম (১১৫) নির্বাচিত হয়েছেন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে রাশেদ মাহমুদ (৮৮), সমাজ সেবা ও অ্যাপায়ন সম্পাদক পদে রোকসারুল ইসলাম (৯১), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিন্টু চৌধুরী (১২৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ম শামসুল ইসলাম (১০৪), মোয়াজেম্মুল হক (৯৩), হেলাল উদ্দিন চৌধুরী (৮৯), শহীদুল আলম (৮৩) নিবাচিত হয়েছেন।

ক্লাবের ২৩৪ জন স্থায়ী সদস্যের মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগের পর রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার নির্বাচনের ফল ঘোষণা করেন।