২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থার্টি ফার্স্টে ৫টার মধ্যে ছাড়তে হবে সমুদ্র সৈকত

চট্টগ্রামে খ্রিস্টিয় বর্ষের শেষ দিনের উদযাপন সামনে রেখে নিরাপত্তার অংশ হিসেবে ওই দিন বিকাল পাঁচটার মধ্যে দর্শনার্থীদের পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত এলাকা ছাড়তে বলেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শুক্রবার চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে থার্টি ফাস্ট উদযাপন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নগরীর ফয়’স লেক, ডিসি হিল, আগ্রাবাদ ও কাজীর দেউড়ি শিশু পার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানে আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সন্ধ্যা ৭টার পর বিমানবন্দর-পতেঙ্গা সড়কে বিমানযাত্রী বহনকারী ছাড়া কোন ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা মাঠে বা রাস্তায় অনুমতি ছাড়া কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না।

পাশাপাশি শনিবার রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও আগ্নেয়াস্ত্র বহনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।