২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেডিও সম্প্রচারের যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ‌১

চট্টগ্রামে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও ট্রান্সমিটিং যন্ত্রপাতিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

গ্রেপ্তার দেবাশীষ দাস সুমন (৩৪) রাজবাড়ি জেলার ভবানীপুরের শান্তি ভূষন দাসের ছেলে।

বুধবার নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার মা-মণি ভিলা থেকে গ্রেপ্তার ওই ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, জব্দ যন্ত্রপাতির মধ্যে একটি এফএম রেডিও ট্রান্সমিটার, একটি রেডিও ট্রান্সমিটিং এন্টেনা, একটি মনিটর, একটি সিপিও, একটি জিএমএস গেটওয়ে, ‍দুটি ল্যাপটপ, একটি নোটবুক, ১১টি মডেম, আটটি মোবাইল হ্যান্ডসেট ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিমকার্ড রয়েছে।

এছাড়া গ্রেপ্তার সুমন অবৈধভাবে বৈদেশিক অর্থ আদান প্রদানে সঙ্গে জড়িত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।