২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ-উদ্দীপনায় চট্টগ্রামে বড়দিন উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে চট্টগ্রামে প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ পালন করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 12:13 AM

Updated : 11 Oct 2022, 09:30 PM

যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর রোববার রাতের প্রথম প্রহরে নগরীর পাথরঘাটার জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।

দিনটি উপলক্ষে আলোকসজ্জা হয় এই গির্জায়। গির্জার ভেতরে যিশু খ্রিস্টের জন্মস্থানের প্রতীকী গোশালাও স্থাপন করা হয়। গির্জার পাশে কবরস্থানে জ্বালানো হয় মোমবাতি। বাসায় বাসায় বানানো হয় ক্রিসমাস ট্রি।

রাতে প্রার্থনা হয় ইংরেজিতে, পরিচালনা করেন ফাদার মোজেক কস্তা। বিশ্বব‌্যাপী সব জাতি-ধর্মের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এরপর সকাল সাড়ে ৮টায় একই গির্জায় আরও এক দফা প্রার্থনা হয়।

বিকাল ৫টার দিকে চট্টগ্রামে কর্মরত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা।

অনুষ্ঠানে অন‌্যদের মধ‌্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, ডিজিএফআই’র চট্টগ্রামের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আদিল চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য ও জাপানে অনারারি কনসাল জেনারেল নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।