চট্টগ্রাম ৮ খাবার প্রতিষ্ঠানকে জরিমানা
নোংরা পরিবেশের খাবার তৈরি, অতিরিক্ত মূল্যসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামে আটটি রেস্টুরেন্টকে এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে নগরীর ফয়স লেক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ফোরকান এলাহী অনুপম এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য তালিকা প্রদর্শন না করে খাবারের অতিরিক্ত দাম রাখা, নোংরা ও অস্বাস্থ্যাকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে রেস্টুরেন্টগুলো বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।
অভিযানে আরাফাত অ্যান্ড আবির স্টোর, পারভেজ স্টোরকে ১৫,০০০ টাকা করে, পিপাসা কুলিং কর্নার, হোটেল স্বর্ণালী ও আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০,০০০ টাকা করে, পানসি রেস্টুরেন্টকে ৫০,০০০ টাকা, আকাশ ফুড কর্নারকে ৩,০০০ টাকা ও কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
