চট্টগ্রামে সরকারি ওষুধ রাখায় ফার্মেসি মালিককে জরিমানা
সরকারি ওষুধ রাখার দায়ে চট্টগ্রামের পাইকারি ওষুধের বাজার হাজারী গলির একটি ফার্মেসির মালিককে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এ অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযান পরিচালনার সময় হাজারী গলির শাপলা বিতান মার্কেটের মেসার্স উপশম ফার্মেসির গুদাম থেকে বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধু, ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
“এই অপরাধে ফার্মেসিটির মালিক সাধন চন্দ্র নাথকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
একই অভিযান চলার সমর ইস্টার্ন ট্রেডার্স ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আহমেদ বলেন, আর কখনো এ ধরনের ওষুধ বিক্রি করা হবে না এমন শর্তে মুচলেকা দেন ফার্মেসি মালিক মানিক চন্দ্র দে।
