২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৭ ‘শিবিরকর্মী’ আটক

চট্টগ্রামের ষোলশহরের একটি মেস থেকে ২৭ জনকে আটক করা হয়েছে, যাদের জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে ষোলশহর আল ফালাহ গলি থেকে তাদের আটক করা হয়।

তিনি বলেন, “ওই মেস থেকে জামায়াত-শিবিরের লিফলেট, বই ও বায়তুল মালের রশিদসহ বিপুল পরিমাণ কাগজপত্র জব্দ করা হয়েছে।”

তবে তাদের নাম পরিচয় বা অভিযানের বিষয়ে বিস্তারিত তথ‌্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।