২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান সালাম

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রোববারে আর কোনো প্রার্থী না থাকায় এম এ সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ পদে মনোনয়নপত্র দাখিলকারী নারায়ণ রক্ষিত গত ৫ ডিসেম্বর তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর কোনো প্রার্থী না থাকায় এম এ সালামই বিজয়ী।

আওয়ামী লীগ নেতা এম এ সালাম এর আগেও জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনী তফসিল ঘোষণার পর চট্টগ্রাম জেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে পুনরায় সালামকে মনোনয়ন দেওয়া হয়।

পুরনো খবর:

চট্টগ্রাম জেলা পরিষদে সদস্য পদে একজন করে প্রার্থী ৫ ওয়ার্ডে
চট্টগ্রাম জেলা পরিষদ ভোটে প্রার্থী শুধু আওয়ামী লীগের