২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত দিনব্যাপী ফার্নিচার মেলা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে সাত দিনব্যাপী ফার্নিচার মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 03:28 AM

বুধবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অষ্টম এই ফার্নিচার মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

তিনি বলেন, ফার্নিচার খাতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখন চীন বিশ্বে সবচেয়ে বেশি ফার্নিচার রপ্তানি করে থাকে।

চীনে শ্রমব্যয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, চীনে প্রতিনিয়ত শ্রমব্যয় বাড়ছে। ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের মত দেশগুলোর সামনের বিশ্ব ফার্নিচারের বাজারে প্রবেশ করার সুযোগ বাড়ছে।

“যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সাপোর্ট পেলে ফার্নিচার খাতে বাংলাদেশ একটি মডেল হয়ে উঠতে পারে।”

সাত দিনব্যাপী এ মেলা শেষ হবে ১৩ ডিসেম্বর। আগ্রহী ক্রেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবে।

অনুষ্ঠানে সরকারের প্রতি ভ্যাট না বাড়ানোরও আহ্বান জানান ফার্নিচার শিল্প মালিক সমিতির নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এস এম নুরউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব ইলিয়াস সরকার, সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আজম খনা ও বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন।

২০০৬ সাল থেকে চট্টগ্রামে এ মেলার প্রচলন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।