২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগাং ইন্ডিপেনডেন্টে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বসন্তকালীন সেমিস্টারের ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

বুধবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা রাসেল ইউসুফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সিআইইউর ব্যবসায় অনুষদের বিবিএ ও এমবিএ, আইন অনুষদের এলএলবি ও এলএলএম, লিবারেল আর্টস অনুষদের ইংরেজি এবং প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস হতে বা সিআইইউর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে জমা দেওয়া যাবে।

ভতি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর।

অন্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স/ক্রেডিট সম্পন করেছে এমন শিক্ষার্থী ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।