২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজান থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান অংশে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধরে নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ উদ্ধার করা লাশের পরিচয় জানার চেষ্টা করছে জানিয়ে ওসি বলেন, ওই বৃদ্ধের পরনে প্যান্ট ও শার্ট রয়েছে।

লাশটির গায়ে আঘাতের চিহ্ন আছে কি না সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা কেফায়েত।