২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে ‘ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন’ বিষয়ক সেমিনার

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইলেকট্রনিক এবং তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন’ বিষয়ক সেমিনার  অনুষ্টিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ল্যাবে এ সেমিনার হয়।

সিআইইউর জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল ইউসুফী জানান, শিল্পে ব্যবহৃত প্রযুক্তি সম্বন্ধে ব্যবহারিক ধারণা দিতে ‘পিএলসি অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল অটোমেশন’ শিরোনামে সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে পিএলসি বা প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলারের সংজ্ঞা, পিএলসি সফটওয়ারের ব্যবহার, শিল্পে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং ম্যাকানিকাল যন্ত্রাংশের ব্যবহার এবং পিএলসির মাধ্যমে শিল্পের বিভিন্ন নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

বিএসআরএম স্টিল মিলস্ লিমিটেড-এর ইলেকট্রিক্যাল বিভাগের প্রকৌশলী এহসান উদ্দিন আহমাদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও জানান তিনি। 

সেমিনারে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সিআইইউর তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান রুবেল সেন গুপ্ত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান আতিকুর রহমান, প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক মো. সাজ্জাতুল ইসলাম।

উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের শিক্ষক ড. সজীব দাশ গুপ্ত,  গোলাপ কান্তি দে।