২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সিইউজের স্মারকলিপি

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

রোববার দুপুরে মিছিল নিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন সাহার কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি দেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সিইউজের অন‌্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নবম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণার দাবিতে সিইউজের উদ‌্যোগে সমাবেশ হয়।

সমাবেশে সিইউজে সভাপতি রিয়াজ বলেন, “অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণা না করলে বিজয়ের মাস ডিসেম্বরে তথ্যমন্ত্রীর পদত্যাগ ও অধিকার আদায়ের জন্য সাংবাদিক সমাজ রাস্তায় নামবে।”

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে’র সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও এজাজ ইউসুফী, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী প্রমুখ।