কর্ণফুলী তীরের ৭টি অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ
কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে ওঠা সাতটি অননুমোদিত ডকইয়ার্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদরঘাট মৌজার নাহার বিল্ডিং ও বাংলাবাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
এগুলো হলো- বিকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জলিল গ্রুপ, কন্টিনেন্টাল এন্টারপ্রাইজ, কো-অপারেটর (দুটি ইয়ার্ড) এবং মেরিন টাগবোট (দুটি ইয়ার্ড)।
এ বিষয়ে রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোর্ট অথরিটিস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং (রিকভারি অব পজিশন) অর্ডিন্যান্স, ১৯৬২ এর অধীনে অননুমোদিত এসব ইয়ার্ড উচ্ছেদ করা হয়।
অভিযানে দুই প্লাটুন পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আনসার বাহিনী সহায়তা করে।
