২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

চট্টগ্রামের ইপিজেড মোড়ে কভার্ড ভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিকশা চালকের বয়স আনুমানিক ৪০।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, “ইপিজেড মোড়ে রপ্তানি অঞ্চলমুখী একটি কভার্ড ভ্যান রিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন এর চালক।

“বিকাল পাঁচটার দিকে স্থানীয়রা রিকশাচালককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”