২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি টেক্সটাইল মিলে আগুন লেগে কারখানার যন্ত্রপাতি ও অফিস কক্ষ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 10:21 AM

Updated : 20 Aug 2022, 02:21 PM

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে রিজেন্ট টেক্সটাইল নামের ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দশটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

জসিম উদ্দিন জানান, কারখানা ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

তবে অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা কারখানায় ছিলেন না বলে তিনি জানান।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মীরা জানান, আগুন এবং পানিতে কারখানার অফিস কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র, মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বোয়ালখালী ফায়ার স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রিজেন্ট টেক্সটাইল চট্টগ্রামের হাবিব গ্রুপের একটি প্রতিষ্ঠান।