২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ডেল্টার ‘এডমিশন ফেয়ার’

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘এডমিশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 12:48 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

শনিবার দিনভর নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়টির বর্ধিত একাডেমিক ভবনে এ মেলা হয়।

সকালে এডমিশন ফেয়ারের উদ্বোধন করে ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, শুধু শিক্ষার্থী ভর্তির জন্য এ ধরনের মেলার আয়োজন করা হয়নি।

“এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্চ শিক্ষা নিয়ে আগ্রহ জন্ম নিচ্ছে। তথ‌্যের আদান প্রদান হচ্ছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইডিইউ’র কোষাধ‌্যক্ষ অধ্যাপক সামস-উদ-দোহা, পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) শাফায়েত চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে এবার বিবিএ, এমবিএ, অর্থনীতি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির সুযোগ আছে।

মেলায় আসা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী হাসান মাহবুব সাংবাদিকদের বলেন, ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চান তিনি।

“মেলার আয়োজন দেখে ভালো লেগেছে। বেশ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে ইডিইউ’র যৌথশিক্ষা কার্যক্রম আছে বলে জানলাম।”