২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রবিরোধী পোস্টার লাগিয়ে হিযবুত তাহরীর কর্মী গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর সময় চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে এক হিযবুত তাহরীর কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট এলাকার হক মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

গ্রেপ্তার মো. কাজী ফখরুদ্দিন (২৪) বাঁশখালি উপজেলার শিলকূপা ইউনিয়নের কাজী সিরাজউদ্দিনের ছেলে।

ওসি শাহজাহান কবির বলেন, হক মার্কেটের সামনে রাষ্ট্রবিরোধী নানা বক্তব্য সম্বলিত পোস্টার লাগানোর সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।