২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ১২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 12:30 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকালে আবদুর রহিম (৩০) ও আজিম মিয়া (২৮) নামের ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন।

“তারা কক্সবাজারের উখিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে জানান আসলাম।