২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভূমি অফিসের কর্মচারী ‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার

চট্টগ্রামে ভূমি অফিসের এক কর্মচারীকে ‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 02:11 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

গ্রেপ্তার সঞ্জীব কুমার দে ষোলশহরের আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের অফিস সহকারী।

মঙ্গলবার বেলা ১১টায় ওই অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোশাররফ হোসেন জানান।

তিনি বলেন, “সেবাপ্রার্থীদের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সঞ্জীবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

সঞ্জীবের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।