২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর নিরাপদ পথচলার লক্ষ‌্যে পটিয়ায় সম্মেলন

শিক্ষা প্রতিষ্ঠানে নারীর নিরাপদ পথচলা নিশ্চিতে জনসচেতনতার লক্ষ‌্যে সম্মেলন হয়েছে চট্টগ্রামের পটিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

বেসরকারি সংস্থা নারী প্রগতি সংঘ আয়োচিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস‌্য শামশুল হক চৌধুরীসহ শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক, স্কুল ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ শীর্ষ এই সম্মেলনে শামশুল হক বলেন, নারীদের সমান অধিকার দিলে শিক্ষায়, জ্ঞানে ও শক্তিতে তারা নিজ মহিমায় এগিয়ে যাবে।

“রাষ্ট্রের কাছে নারী-পুরুষ কোনো বৈষম্য নেই। কিন্তু বাস্তব জীবনে আমরা বৈষম্য করি। যখন থেকে বাংলাদেশে নারীদের মূল্যায়ন শুরু হয়েছে তখন থেকে নারীরা এগিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়ার খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী জেবু আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব থেকে উপস্থাপনা, নাচ, গান ও নাটক সব কিছুই করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থানীয় নয়টি বিদ্যালয়লের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে অনুষ্ঠানে পটিয়ার পৌর মেয়র অধ্যাপক হারুনর রশিদ, নারী প্রগতি সংঘের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ, পটিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিকীও বক্তব‌্য রাখেন।

শিক্ষার্থীদের মধ্যে ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদা সুলতানা ও এমদাদুল হক, কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়শ্রী, এসএ নুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মারজান আক্তার, এবং অভিভাবক সদস্য খোরশেদুল আলম বক্তব্য দেন।