২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ২ মোটর সাইকেল আরোহী

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 10:01 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার মো. রুবেল (২৮)।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে মহাসড়কের পটিয়া অংশের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা হয় বলে জানান পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সোহেল সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে কক্সবাজারগামী একটি বাস চট্টগ্রামমুখী একটি মোটর সাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান।

রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।

এ ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে জানিয়ে পুলিশ সার্জেন্ট সোহেল সরকার বলেন, বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।