চট্টগ্রামে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
চট্টগ্রামে রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অপরাধে তিন ডায়াগস্টিক সেন্টারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়, যাতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান নেতৃত্ব দেন।
জরিমানা করা তিন ডায়াগনস্টিক সেন্টার হলো- জনতা ডায়াগনস্টিক সেন্টার, হলি কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বন্দর ল্যাব ডায়াগনস্টিক কমপ্লেক্স।
র্যব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়া সংরক্ষণ করার অপরাধে উত্তর পতেঙ্গা জনতা ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঈশা খাঁ গেইট এলাকার হলি কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারকে এক লাখ টাকা ও বন্দরটিলা এলাকার বন্দর ল্যাব ডায়াগনস্টিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
