২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৮ ফার্মেসিকে জরিমানা

অবৈধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে চট্টগ্রামের আট ফার্মেসিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 08:11 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

সোমবার নগরীর হাজারী গলিতে দিনভর পরিচালিত এ অভিযানে এক লাখ টাকার ওষুধও জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অননুমোদিত ফুড সাপ্লিম্যান্ট ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুদ রাখায় আট প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে মোট সাত লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এক লাখ টাকা সমমূল্যের ওষুধও জব্দ করা হয় বলে জানান তিনি।

আনিসুর রহমান বলেন, হাজারী গলিতে এর আগে পরিচালিত অভিযানের কারণে ওষুধ ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।

“সারাদিনের অভিযানে আমরা আটটি ফার্মেসি পেয়েছি যারা অননুমোদিত ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করছে। আগের চেয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির পরিমাণ কমে আসছে”।