চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. শাকিলের বাড়ি (১৮) কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।
এসআই হিমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বি-ব্লকে নির্মাণাধীন একটি ছয় তলা ভবন থেকে পা পিছলে পড়ে শাকিল মারা যান।”
পরে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
